০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী।

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৭:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 16

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ,মাগুরা।

দেশব্যাপী নদী নালা খাল জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির অংশ হিসেবে সোমবার ১৬ মার্চ সকাল ১১ টায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খালের পুনঃ খননের কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী। এসময় মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য দেশব্যাপী খাল খনন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খাল খননের উদ্যোগ নিয়েছেন।

এদেশের খাল খনন করলে কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল দেশ ব্যাপী খাল খনন করা । দেশব্যাপী খাল খনন করা হলে কৃষক ইরি রোরো ধানের মৌসুম সহজেই সেচ দিতে পারবে। খালে সারা বছর পানি থাকলে কৃষক সঠিক সময় তার ফসলের ক্ষেতে পানি দিতে পারবে । তাই সারাদেশে চল্লিশটি জেলায় একযোগে খাল খননের কাজ শুরু হচ্ছে। মন্ত্রী আরো বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্যই বর্তমান সরকার খাল খননের উদ্যোগ নিয়েছে।

বর্তমান সমাজব্যবস্থা থেকে দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহল মহল দখল, বাজার দখল, অনলাইন জুয়া বন্ধ করতে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খনন করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ব্যর্থ হওয়ার জন্য নয়। দেশের জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করতে চায়। তাই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার একটি শ্রেষ্ঠ দেশ।

অনুষ্ঠানের মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর জামান,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি’র সদস্য মিথুন রায় চৌধুরী প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে। তার মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬ টি খাল ২১.৭ মিটার খনন করা হবে। এর মধ্যে মোহাম্মদপুরের নারায়াণপুরের খালটি ৯৫৫ মিটার খননদের মাধ্যমে আজ উদ্বোধন শুরু হল।

Please Share This Post in Your Social Media

খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী।

প্রকাশ : ০৭:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬