০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
  • / 67
অনলাইন ডেস্ক
পর্যায়ক্রমে সব রুটের যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চালু করারা সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর ধারাবাহিকতায় নতুন করে আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।রোববার (১৬ আগস্ট) সকাল থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে এই ১৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
কমলাপুর রেলস্টেশন থেকে সকাল সাড়ে ৭টা নাগাদ পারাবত, চিত্রা, নীলসাগর ও তিস্তা এক্সপ্রেস এই চারটা ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকার রেল কন্ট্রোল।করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়।
বর্তমানের এখন মোট ১৭ জোড়া, অর্থাৎ ৩৪টি ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। রোববার রেলের বহরে যুক্ত হলো আরও ১৩ জোড়া অর্থাৎ ২৬ টি ট্রেন। সব মিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩০ জোড়া অর্থাৎ ৬০টি।এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনের টিকিট আগের মতো একসাথে অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রয় করা হবে। বিক্রিত টিকিট রিফান্ড করা যাবে না বা ফেরত নেওয়া হবে না। যাত্রার দিনসহ পাঁচ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনসমূহের অগ্রিম টিকিট ইস্যু করা যাবে।যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার শতকরা ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেন সকল প্রকার স্ট্যান্ডিং টিকিট সুসম্পন্ন বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু

প্রকাশ : ০৭:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০