০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের বাড়ী ফেরা হলাে না ট্রেনের নীচে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত শাহজালাল।

হৃদয় চন্দ্র দাস কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশ : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 19

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হৃদয় চন্দ্র দাস কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে এক যাত্রীর মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্ত: নগর মহানগর ট্রেনের নীচে কাটা পড়ে ওই যাত্রী নিহত। নিহত ওই যাত্রীর নাম শাহজালাল রতন(৪০)।সে জেলার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

জানাযায়, ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে ট্রেনযোগে সে বাড়ি ফিরছিল। কিন্তু বাড়ি না ফিরে চলে গেল না ফেরার দেশে। শাহজালাল রতন চট্টগ্রামে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত ছিলেন। ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপন করতে তিনি আজ চট্টগ্রাম থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছালে সে নেমে তার একটি ব্যাগ রেখে নেমে পড়েন। সে ব্যাগটির জন্য পুনরায় ট্রেনে উঠতে দৌড়ে আসে। এ সময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান।এতে গুরুতর আহত সে মারা যায়।

লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহত শাহজালাল রতনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার আত্মীয়-স্বজন এলে তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি বুঝিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

ঈদের বাড়ী ফেরা হলাে না ট্রেনের নীচে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত শাহজালাল।

প্রকাশ : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬