প্রধানমন্ত্রী পক্ষ থেকে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ।
- প্রকাশ : ০১:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 46
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
নুরুল হুদা সুমন রাজীবপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (দুপুরে) উপজেলা হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে জনপ্রতি তিন হাজার টাকা করে বিতরণ করা হয়। এ উপলক্ষে রাজীবপুর উপজেলায় মোট দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম. শামীম, রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই সরকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি আজিজুর রহমান, ইউনিয়ন আমীর মাওলানা মফিজুল হক এবং রাজীবপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


















