ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন।
- প্রকাশ : ০১:৫৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 12
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলাসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কুড়িগ্রাম জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ রুহুল আমিন।
আজ বুধবার (১৮ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে সাম্য, মৈত্রী ও অনাবিল আনন্দ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের এক মিলনমেলা। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের এই আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।
অ্যাডভোকেট মুহাম্মদ রুহুল আমিন তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, কুড়িগ্রামের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। অতীতে যেমন আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের সেবা করে যেতে চাই। একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আসুন আমরা ব্যক্তি ও সমাজ জীবন থেকে হিংসা-বিদ্বেষ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।


















