১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর ৩আসনের সাংসদ কাজী নাবিলের খাবার বিতরণ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / 39
কাজী জহির রায়হান,যশোর
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, ঘোপ সেন্ট্রালে দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন যশোর সদরের উন্নয়নের কারিগর, যশোর সদর আসনের মাননীয় জাতীয় সাংসদ জননেতা কাজী নাবিল আহমেদ এমপি, এসময় আরো উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর সদর উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান মিন্টু , যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল খান, যশোর জেলা ছাত্রলীগের আগামী দিনের কান্ডারী, বাংলাদেশ ছাত্রলীগ,যশোর সরকারি এম এম কলেজ শাখার সংগ্রামী সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।





















