ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ
- প্রকাশ : ০২:০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 8
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
শ্রীকৃষ্ণ কুমার কুন্ড , নীলফামারী প্রতিনিধি।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নীলফামারীতে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ এবং নীলফামারী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে মোট ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।
এ অর্থ উপজেলার ৪৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, উপকারভোগীদের মধ্যে জনপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের তালিকা প্রণয়ন করে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















