১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজিবপুরে শোকের ছায়া: মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আর নেই।

নিজস্ব প্রতিবেদ।
  • প্রকাশ : ০৮:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 22

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

নিজস্ব প্রতিবেদ।

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ( কারেন্ট) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, তিনি ঢাকায় জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে রোগী দেখতে গিয়ে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজিবপুরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ পত্রিকার রাজিবপুর উপজেলা প্রতিনিধি নুরুল হুদা সুমন জানান, মরহুম আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন—এমন প্রার্থনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

রাজিবপুরে শোকের ছায়া: মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আর নেই।

প্রকাশ : ০৮:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬