০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, টাইব্রেকারে জয় দীঘিনালা একাদশের।

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:৫৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 10

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা জোনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত “সম্প্রীতি একাদশ” ও “দীঘিনালা একাদশ”-এর মধ্যকার জমজমাট ম্যাচে নির্ধারিত সময়ের প্রথম ও দ্বিতীয়ার্ধে উভয় দলই ২-২ গোলে সমতায় থাকে। পরে ম্যাচটি টাইব্রেকারে গড়ালে ৪-৩ গোলে জয়লাভ করে দীঘিনালা একাদশ।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি। তিনি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব। এ ধরনের আয়োজন সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিখাবুন শাকিব রুশাদ, পিএসসি; দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী; উপজেলা নির্বাচন কর্মকর্তা; বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমাসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, টাইব্রেকারে জয় দীঘিনালা একাদশের।

প্রকাশ : ০১:৫৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬