০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:৪১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 18

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ৩৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা ধরা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর মুহূর্তেই বাজার এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং একের পর এক দোকান আগুনে পুড়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, রাত ৩টা ৫ মিনিটে খবর পেয়ে দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি সদর থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। তিনি আরও জানান, বাজারের অধিকাংশ দোকান কাপড়ের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।

অগ্নিকাণ্ডের পর সকালে সেভেন বিজিবির (৭ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ রিয়াজের নেতৃত্বে বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন। দুপুরে আরও একটি টিম ঘটনাস্থলে আসে। পরিদর্শনকালে সুবেদার মেজর কামরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।বর্তমানে অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

প্রকাশ : ০১:৪১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬