১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / 41
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার মহান স্থপতি, মহান রাষ্ট্র নায়ক, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকাল ৮.১৫ মিনিটে কালো ব্যাচ ধারণ ও ৮.৩০ মিনিটে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসন সহ বিভিন্ন সংগঠন উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সকাল ৯.০০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খাঁন মোঃ আবুবকর সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান দ্বয়, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শওকত আনোয়ার হোসেন সহ আওয়ামীলীগের সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুবকদের সেচ্ছায় কর্মসংস্থান গড়ে দেয়ার লক্ষ্যে মৎস্য চাষ প্রকল্পের উপর প্রায় সতেরো জনকে যুব ঋনের চেক প্রদান ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপনী বক্তব্য দেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সরোয়ার হোসেন।
অবশেষে সকল অতিথিদের নিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত সকলে ১৯৭৫ সালের এই দিনে নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ডে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সেই সাথে সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।





















