১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে জাতীয় শোক দিবস পালিত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / 34
কুড়িগ্রাম প্রতিনিধি
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
শনিবার সকালে জেলা আওয়ামীলীগ শাপলা মোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোক র্যালির আয়োজন করে। পরে সকাল ৯টায় কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওযামীলীগ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও পেশাজীবী সংগঠন।
শোক জানাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র আব্দুল জলিল প্রমুখ।
দিবসটি উপলক্ষে ঘোষপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা অধনিমিতকরন , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধার পর সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও মসজিদ-মন্দিরগুলোতে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, সঙ্গীত, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের কলেজমোড়স্থ শেখ রাসেল অডিটোরিয়ামে শনিবার বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে জেলা পুলিশ কুড়িগ্রামের পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) আয়োজিত ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম পুলিশ লাইন হল রুমে আলোচনা সভা ও দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠিত হয়।
জেলার সকল উপজেলাগুলোতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হয়েছে





















