০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণেশ পাগলের ভক্তদের মহামিলন, দুই দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
  • প্রকাশ : ১২:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 17

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।

গোপালগঞ্জের বোড়াশীতে শ্রীশ্রী মহামানব গণেশ পাগলের ভক্তবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মহামিলন অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে, যা এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।

শুক্র ও শনিবার এই দুই দিন জুড়ে চলা এ মিলনমেলায় ভক্তরা অংশ নেন ধর্মীয় আলোচনা, প্রার্থনা এবং বিভিন্ন আধ্যাত্মিক কর্মকাণ্ডে রাত ১০টার পর শুরু হয় সাধুসঙ্গ ও বাউল সংগীতের আসর। এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী শেফালি ঐশী ও অনুরাধা। আয়োজকরা সকল ভক্ত ও দর্শনার্থীদের ধৈর্য সহকারে বাউল গান উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বাবু শৈলেন্দ্রনাথ মজুমদার। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই আয়োজন সফল হয়েছে। সবার আশীর্বাদ নিয়ে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। শেষে সকলের মঙ্গল কামনা ও আশীর্বাদ গ্রহণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই মহামিলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

গণেশ পাগলের ভক্তদের মহামিলন, দুই দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

প্রকাশ : ১২:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬