০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিং স্টেশন মালিক ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়।

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০২:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 10

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুরা।

জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ফিলিং স্টেশন মালিক ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেছে মাগুরা জেলা প্রশাসন। জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ এবং অবৈধ মজুদ ও অধিক মূল্যে বিক্রয় প্রতিরোধের লক্ষ্যে সোমবার ৩০ মার্চ বিকেল ৩ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা জেলার ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্ট স্টেক- হোল্ডারদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবা,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাব এর সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান সহ আরো আরো অনেকে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্বালানী তেলের সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা মেনে দায়িত্বশীলতার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো অভিযোগ পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।

এছাড়া মাগুরা জেলায় জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে বলে সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরালো ভাবে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

ফিলিং স্টেশন মালিক ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়।

প্রকাশ : ০২:১৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬