১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ জ্বালানি তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 10

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে পাংশা উপজেলার মেসার্স পাংশা ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ।

অভিযানকালে মনোয়ারের চায়ের দোকান থেকে অবৈধভাবে ১০ লিটার পেট্রোল মজুদ রাখার প্রমাণ পাওয়া গেলে দোকান মালিক মোঃ মনোয়ার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ছাত্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ১৫ লিটার পেট্রোল মজুদ রাখার দায়ে মালিক মোঃ শরিফুল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আশপাশের কয়েকটি মুদি ও অন্যান্য দোকানে ১ থেকে ২ লিটার করে জ্বালানি তেল মজুদ থাকতে দেখা গেলে তা জব্দ করা হয়। সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল ও চালকদের কাগজপত্রও যাচাই করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনে জ্বালানি সরবরাহ না করতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

অবৈধ জ্বালানি তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা।

প্রকাশ : ০২:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬