এ্যাডভোকেট মিজানুর রহমান নীলফামারী জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ।
- প্রকাশ : ১২:২২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 9
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী, প্রতিনিধি:
নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী (শামীম)-কে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি জেলাবাসীর জন্য গর্বের এবং একই সঙ্গে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একজন দক্ষ, সৎ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি ইতোমধ্যেই সমাজে সুপরিচিত। দীর্ঘদিন ধরে আইন পেশায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।
তাঁর নেতৃত্বে নীলফামারী জেলা পরিষদ আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা করছেন জেলার সর্বস্তরের জনগণ। জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
বিশেষ করে গ্রামীণ উন্নয়ন ও জনগণের মৌলিক সেবার মানোন্নয়নে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন—এমন প্রত্যাশা সবার। এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী (শামীম)-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর দায়িত্বপালনে সার্বিক সফলতা কামনা করেছেন নীলফামারীবাসী।



















