ভুয়া ও বিভ্রান্তিকর ফটো কার্ড করে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য যোগাযোগ মাধ্যমে প্রচার।
- প্রকাশ : ১২:৪১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 8
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে একটি বক্তব্যসংবলিত ফটো কার্ড ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সোমবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ভুয়া ফটোকার্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফটোকার্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে পুরোপুরি অসত্য তথ্য তুলে ধরা হয়েছে।
ফটোকার্ডে বলা হয়েছে, ‘ইন্ডিয়ার সঙ্গে আমাদের চোখ নিচু করেই কথা বলতে হবে, এই যেমন এখন ইন্ডিয়ার হাতে পায়ে ধরে তেল আনতে হচ্ছে, গাধার মতো দিল্লি না ঢাকা স্লোগান দিলেই তো হবে না। বুঝতে হবে যে ইন্ডিয়ার সঙ্গে ঝামেলা করলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়। নিশ্চিত করছে, এই বক্তব্য সম্পূর্ণভাবে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কখনোই কোথাও এ রকম বক্তব্য প্রদান করেননি।
ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোও বিষয়টি যাচাই করে জানিয়েছে, ফটো কার্ডে ব্যবহৃত ডিজাইন একটি জাতীয় পত্রিকার ডিজাইনের অনুকরণে তৈরি করা হয়েছে, কিন্তু ওই পত্রিকার ওয়েবসাইট, প্রিন্ট সংস্করণ বা অফিসিয়াল ফেসবুক পেজে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটো কার্ড ও ভুয়া উক্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘটনা বাড়ছে।
এ ধরনের পোস্ট শেয়ার করার আগে সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজ থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।



















