ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন।
- প্রকাশ : ০১:৩৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 13
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালুইপুড়া (ভাটিপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হোসেন আলী(৯০)। এই ঘটনায় তার ছেলে রফিকুল ইসলাম(৪৫) ও নাতিন ইব্রাহিম খলিল(২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আরো স্থানীয় প্রতিবেশী আবুল কাশেম সরকার জানান তার তিন ছেলে রয়েছে। সম্প্রতি মেঝু ছেলে চান মিয়া বসতবাড়ির পাশে একটি টয়লেট নির্মান করেন।
টয়লেটে পাইপ স্থাপনাকে কেন্দ্র করে চান মিয়ার সঙ্গে রফিকুল ইসলামের বিরোধের সৃষ্টি হয়। শনিবার দিবাগত রাতে রফিকুল ও তার ছেলে ইব্রাহিম পাইপটি ভেঙ্গে ফেলে। এর জেরে রোববার সকালে বাবা হোসেন আলী চান মিয়ার পক্ষ নিয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম মেহগনি গাছের ঢাল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ছেলে ও নাতীকে নজরদারিতে রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং রফিকুল ইসলাম ও ইব্রাহিম খলিলকে গ্রেফতার করে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাইফ জানান পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।



















