ভ্রাম্যমাণ আদালত জ্বালানি তেল মজুতের দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা।
- প্রকাশ : ০১:৫৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 9
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
——————
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তেল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী, (৩৪) নামে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার, (১ এপ্রিল) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় জ্বালানি তেল সংকট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান,স্থানীয়ভাবে কিছু ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছেন, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে আইন অনুযায়ী দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
তিনি আরও জানান,ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলায় নিয়মিত ভাবে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮,পেট্রোলিয়াম আইন ২০১৬ প্রভৃতি আইনে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে।



















