০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুমন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার।

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০১:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 7

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

তৌহিদ, মাগুর।

মাগুরায় সুমন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুমন পেশায় রিকশাচালক ছিল। সে মীরপাড়া এলাকার শরিফুল ইসলাম এর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে সুমন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে মরদেহ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। মীরপাড়া ঘোড়ামারা ও মীরপাড়ার মাঝামাঝি একটি মাছের ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

সুমন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার।

প্রকাশ : ০১:৪৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬