০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

পারভেজ চৌকিদার জাজিরা উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:৩৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 11

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

পারভেজ চৌকিদার জাজিরা উপজেলা প্রতিনিধি।

শরীয়তপুরের জাজিরা থানাধীন বিকেনগর ও পৌরসভার টিএনটি এলাকা থেকে গাঁজাসহ চারজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ০৩/০৪/২০২৬ রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশের একটি দল বিকেনগর ও পৌরসভার টিএনটি এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ : ০২:৩৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬