১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় দফা ঘুস না পেয়ে ইউপি সদস্যকে পেটালেন মুকসুদপুরের পিআইও।

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ
  • প্রকাশ : ০১:৩৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 4

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
—————–
মুকসুদপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ঘুস নিয়েও কাজ না করে আরো টাকা দাবি করেছেন মুকসুদপুরের পিআইও (উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা)। পুনরায় টাকা দিতে অস্বীকৃতি জানালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ওই সদস্যকে মারধর করেছেন পিআইও।

জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশারফ হোসেন মোল্লা গত বৃহস্পতিবার দুপুরে একটি সড়ক নির্মাণ প্রকল্পের বিল নিয়ে অফিসে গেলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার তার কাছে ঘুষের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে পিআইও রেগে গিয়ে প্রকাশ্যে ওই ইউপি সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

তিনি ওই ইউপি সদস্যের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করেন এবং মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এসে পিআইওকে নির্বৃত্ত করতে সক্ষম হন। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। গোবিন্দপুর ইউনিয়নের ভুক্তভোগী ওই ইউপি সদস্য বলেন, আমি প্রকল্পের আওতায় একটি কাজের বিল তুলতে গেলে তিনি প্রথমে বিশ হাজার টাকা দাবী করেন।

আমি৷ সঠিকভাবে কাজ করেও পিআইওকে টাকা দেই। কিন্তু তিনি বিল পাস না করে আমার নিকট ফের টাকা দাবী করলে আমি তাতে অস্বীকৃতি জানাই। এতে পিআইও সাহেব উত্তেজিত হয়ে আমাকে এভাবে অপমান করবেন, মারপিট করবেন তা ভাবতে পারিনি। জনসেবা করার জন্য আত্মনিয়োগ করে এ কেমন প্রতিদান পেলাম বৃদ্ধ বয়সে! ইউএনও সাহেব কী বিচার করেন সে অপেক্ষায় আছি।

Please Share This Post in Your Social Media

দ্বিতীয় দফা ঘুস না পেয়ে ইউপি সদস্যকে পেটালেন মুকসুদপুরের পিআইও।

প্রকাশ : ০১:৩৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬