টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের “সাধারণ সম্পাদক পদে” ভোট প্রার্থনা করেন কাজী মাহামুদ।
- প্রকাশ : ০১:৪৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 2
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
গোপালগঞ্জ সাংবাদিকতার আইকন ও সাংবাদিকতা পেশার উজ্জ্বল নক্ষত্র কাজী মাহামুদ। তিনি একজন পেশাদার ও সফল সাংবাদিক। সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিক হিসেবে গোপালগঞ্জ জেলার সুপরিচিত এই কাজী মাহামুদ।
গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন- ২০২৬, উপলক্ষে মাঠ কাঁপিয়ে বীরের বেশে দাপিয়ে বেড়াচ্ছে গোপালগঞ্জ জেলার সর্বজন পরিচিত সাংবাদিক কাজী মাহামুদ। তিনি চ্যানেল এস টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে দীর্ঘ দিন জাবৎ।
গোপালগঞ্জ জেলায় সকল সাংবাদিকদের কাছে সুপরিচিত এই কাজী মাহামুদ। গোপালগঞ্জের সকল সাংবাদিকদের কোনো না কোনো সু ও কু গুনে গুণান্বিত হলেও, কাজী মাহামুদ একজন ক্লিন ইমেজের সাংবাদিক বলে আমরা জানি। অধিকার বঞ্চিত সাংবাদিকদের পাশে দাঁড়ানো ও সার্বিক সহায়তা প্রদান করা কাজী মাহামুদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখে আসছি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাংবাদিকদের অধিকার ও কল্যাণে বিবেকবান ভূমিকায় পেয়েছি আমরা তাকে। সর্বগুণে গুণান্বিত কাজী মাহামুদের সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও বেশ সুনাম আছে। বর্তমানে গোপালগঞ্জের রাজনৈতিক পেক্ষাপট ও পরিবেশ অনুকূলে আনতে বড়ো ধরণের ভুমিকা রয়েছে তার।
সাংবাদিক কাজী মাহামুদ এ ব্যপারে জানতে চাইলে কাজী মাহামুদ বলেন, সাংবাদিকদের সুরক্ষা হবে আমার মূল লক্ষ্য। গোপালগঞ্জের সাংবাদিকদের মান উন্নয়ন ও সর্বক্ষেত্রে মাথা উঁচু করে সম্মানের সাথে কাজ করার জন্য যা যা করার আমি করবো। সকল সাংবাদিকদের মাঝে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলবো। সাংবাদিকদের উপর মিথ্যা মামলা হামলা ও গ্রেফতার বন্ধ ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোই হবে আমার মূল লক্ষ্য।
এসময় তিনি গোপালগঞ্জের সকল সাংবাদিক দে কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, সময়ের অভাবে আমি আপনাদের সিদ্ধান্ত ছাড়াই সময়ের অভাবে প্রার্থিতা ঘোষণা করেছি। এসময় তিনি গোপালগঞ্জের সকল সাংবাদিকদের কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেন।



















