০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কোটালিপাড়ার কুশলা খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ।

জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
  • প্রকাশ : ০১:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 2

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
——————
গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কুশলা বাজারের মধ্যে দিয়ে প্রবহমান একটি খাল অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
একটি অসাধু চক্র লাভবান হতে ওই খালটি ভরাট করার জন্য বাঁশ দিয়ে বাঁধ দেয়। সে বাঁধটি ভেঙে ফেলা এবং অপসারণ করা হয়েছে। আজ সোমবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ।

এলাকাবাসীর সাথে আলাপ করে জানা গেছে, খালটির পানি প্রবাহ সচল করতে বাঁধ অপসারণ করা হলে কৃষি জমিতে পানি সেচ দিয়ে, কৃষি পণ্য পরিবহণসহ বিভিন্ন ধরনের সুবিধাপ্রাপ্ত হবে সাধারন মানুষ। কুশলা খালের বাঁধ অপসারণ অভিযানে নেতৃত্ব দিয়ে কোটালিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাসুম বিল্লাহ বলেন, রাতের অন্ধকারে কে বা কারা প্রবাহমান এই খালটির মধ্যে বাঁশ দিয়ে বাঁধ দিয়েছে। আমরা খবর পেয়ে বাঁধ অপসারণের কার্যক্রম চালিয়েছি।

এটি একটি প্রবহমান খাল। খালটিতে বাঁধ দেওয়া হলে সার্বিক সেচ ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। এই খালটির পানির উপর পার্শ্ববর্তী কমপক্ষে ১০ টি গ্রামের মানুষের জীবন ও জীবিকা নির্ভরশীল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষি খাত। আমরা খালি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করেছি। খালটি রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

কোটালিপাড়ার কুশলা খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ।

প্রকাশ : ০১:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬