১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোণার কলমাকান্দায় জাতীয় শোক দিবস পালিত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:২২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / 40
হৃদয় আহমেদ(কলমাকান্দা)নেত্রকোণা
নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন , জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন করা হয়।
প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসসহ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।





















