০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিঝু-বৈসুক-সাংগ্রাই উপলক্ষে পাঁচ দিনব্যাপী মেলা শুরু

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • প্রকাশ : ০৯:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 7

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী বিঝু, বৈসুক ও সাংগ্রাই ১৪৩২ বাংলা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণিল মেলা, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। মেলার উদ্বোধন করেন পার্বত্য জনসংহতি কমিটির কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়। এতে সভাপতিত্ব করেন ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে ঐতিহ্যবাহী ‘গিলে খেলা’র মাধ্যমে আয়োজনের সূচনা হয়। এ সময় ঘড়িয়াল নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাজা দেবাশীষ রায় বলেন, “বিঝু, বৈসুক ও সাংগ্রাই শুধু উৎসব নয়, এটি পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে নিজেদের সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

মেলার উদ্বোধক বিমল কান্তি চাকমা বলেন, “পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও এই আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। মেলাকে ঘিরে দীঘিনালার মাঠজুড়ে বসেছে নানা ধরনের দোকানপাট। এতে স্থান পেয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, সংস্কৃতিনির্ভর পণ্য এবং বিভিন্ন খাবারের স্টল।

বিঝু, বৈসুক ও সাংগ্রাই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। এ উপলক্ষে আয়োজিত মেলার মাধ্যমে তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। এতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

বিঝু-বৈসুক-সাংগ্রাই উপলক্ষে পাঁচ দিনব্যাপী মেলা শুরু

প্রকাশ : ০৯:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬