১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক ফুটবল বালক-বালিকা টুর্নামেন্টের আয়োজন।

শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী জেলা প্রতিনিধি:
  • প্রকাশ : ০২:৩৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 3

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

শ্রীকৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৮ ও ৯ এপ্রীল তারিখ দুই দিন ধরে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়দের অংশগ্রহণে এ টুর্নামেন্টটি হয়ে উঠেছে প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে বালক ও বালিকা দুই বিভাগেই দলগুলো অংশগ্রহণ করছে। উক্ত খেলায় চাম্পিয়ন হয়েছে নতুন বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা উভয় আর রানার আপ হয়েছে শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক নীলফামারী পৌরসভা নীলফামারী মোঃ সাইদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

তারা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। টুর্নামেন্টের প্রথম দিন থেকেই মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট শিক্ষার্থীদের দারুণ ফুটবল নৈপুণ্যে মুগ্ধ হয়েছেন দর্শকরা। অভিভাবক ও শিক্ষকরা তাদের সন্তানদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বগুণ গড়ে ওঠে। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার প্রদান করা হয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

প্রাথমিক ফুটবল বালক-বালিকা টুর্নামেন্টের আয়োজন।

প্রকাশ : ০২:৩৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬