০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ ও অসহায় পরিবারের পাশে সমাজ সেবা ফাউন্ডেশন

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 3

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ০৫ নং বালিখাঁ ইউনিয়নের পারুলীতলা গ্রামের এক সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে আবারও এগিয়ে এলো সমাজ সেবা ফাউন্ডেশন। আজ ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি অন্ধ ও অত্যন্ত অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বাজার পৌঁছে দেওয়া হয়েছে।

​দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে থাকা এই পরিবারটির স্বাভাবিক জীবন যাপনে চরম হিমশিম খেতে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পরপরই সমাজ সেবা ফাউন্ডেশনের সদস্যরা তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। উপহার হিসেবে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ দৈনন্দিন রান্নার বিভিন্ন উপকরণ। পণ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আহনাফ ফাহাদ ও উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম।

ফাউন্ডেশনের সদস্যরা জানান “অসহায় মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। এই অন্ধ পরিবারটির পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো মানুষকে আর কষ্টে দিন পার করতে হবে না। ​খাদ্য সহায়তা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা ফাউন্ডেশনের এই মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মন খুলে দোয়া করেন সদস্যদের জন্য।

Please Share This Post in Your Social Media

অন্ধ ও অসহায় পরিবারের পাশে সমাজ সেবা ফাউন্ডেশন

প্রকাশ : ০২:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬