কাজী মাহমুদ ফিলিং স্টেশনে পেট্রোল এর জন্য উপচে পড়া ভিড়।
- প্রকাশ : ০২:৩১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 1
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
গোপালগঞ্জ এর কোটালীপাড়ায় কাজী মাহমুদ ফিলিং স্টেশনে বাইকের লাইন পৌরসভা অফিস ছাড়িয়ে গেছে। পাম্পের মালীক কাজী অমিতের কাছে জানা যায় যে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিপো থেকে পাম্পে যে পরিমান তেল সাপ্লাই দেয়ার কথা,সে পরিমান তেল আমাকে মাসব্যাপী দেয়া হবে যে কারণে গ্রাহক চাহিদা মেটানো সম্ভব হচ্ছেনা।
বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার নিজেই দাড়িয়ে থেকে তেল ডিস্ট্রিবিউশন এর অর্ডার দিচ্ছেন।অতএব বাই অর্ডার আমাকে তেল সাপ্লাই দিতে হচ্ছে, তিনি আরো বলেন আমরা যখন তেল পর্যাপ্ত পেয়েছি তখন পরিপুর্ণ গ্রাহক সেবা দিয়েছি সমগ্র কোটালীপাড়ায় একটি মাত্র ফিলিং স্টেশন যার জন্য সমস্ত গ্রহক একমুখী আরেকটি ফিলিং স্টেশন থাকলে হয়তো
জন দুর্ভোগ পোহাতে হতোনা তাই গ্রাহকদের প্রতি আমার অনুরোধ আপনারা আপাতত সরকার যেভাবে তেল নেয়ার নির্দেশনা দিয়েছে সেভাবে আপনারা তেল নেন, পরবর্তিতে স্বাভাবিক হলে আশাকরি আর কোন সমস্যা হবেনা।



















