রাস্তায় বেহাল অবস্থা জনগণ চরম দুর্ভোগে।
- প্রকাশ : ০১:৩৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 4
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ০৫ নং বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ বাজার হইতে মৌলভীবাজার পর্যন্ত রাস্তাটির বেহাল অবস্থা। প্রতিদিন উক্ত রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলা ফেরা করে। উক্ত রাস্তা দিয়ে অটো রিক্সা মটরসাইকেল ট্রাক, বাস চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বার বার উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা সত্বেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। উক্ত রাস্তাটির দুই পাশে প্রায় ৩০/৩৫ টি ফিসারী ফলে ড্রেন ব্যবস্থা না থাকায় রাস্তায় বৃষ্টি পানি জমে গর্তের সৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেই রাস্তাটি যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়ে।
এই রাস্তা দিয়ে বকশীমূল সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে নিয়মিত চলাফেরা করতে হয়। রাস্তায় পানি জমে গর্তের সৃষ্টি হওয়ায় গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে ঘুরে দেখা যায় যে উক্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বালিখাঁ মাঝখানে অটোরিকশা এবং মোটরসাইকেল নিয়ে জনসাধারণ যেতে পারে না। তাই অবিলম্বে রাস্তাটি পুনঃসংস্কারের জন্য মাননীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রতি অনুরোধ জানিয়েছেন ০৫ নং বালিখাঁ ইউনিয়নের জনসাধারণ ও ১ নং তারাকান্দা ইউনিয়নের জনসাধারণ।




















