১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কৃষক কার্ড’।
ডেস্ক রিপোর্ট।
- প্রকাশ : ০১:৪৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 4
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
ডেস্ক রিপোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহিদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। আজ শনিবার (১১ই এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে।
উপজেলা গুলো হলো : টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর,পঞ্চগড়ের বোদা,বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ি।




















