০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শার্শায় আলোচনা সভা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:১৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / 66
মোঃ নজরুল ইসলাম,শার্শা(যশোর)
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে, শার্শা উপজেলা আওয়ামি যুবলীগের বর্ধিত সভা।
বর্ধিত সভার শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের উপস্থিতিতে, শার্শা উপজেলা আওয়ামি যুবলীগের নেতৃত্বদানকারী যে সকল নেতা কর্মীরা পরকাল গমন করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়।
উক্ত বর্ধিত সভায়, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি জনাব মোঃ অহিদুজ্জামান অহিদ এর সভাপতিত্বে ও শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহারাব হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, শার্শা উপজেলা আওয়ামিলীগের একমাত্র অভিভাবক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতা, শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুজ্জামান, শার্শা উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ইমদাদুল হক লতা। যশোর জেলা আওয়ামিলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মোঃ আসিফ উদ দৌলা সরদার আলোক। বেনাপোল পৌর আওয়ামিলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব মোঃ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসির উদ্দিন। বেনাপোল ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুজ্জামান শহীদ। শার্শা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান জনাব মোঃ বাবলুর রহমান। বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক জনাব মোঃ আহাদুজ্জামান বকুল। শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি বড় ভাই আবদুর রহিম সরদার। বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব মোঃ জসিম উদ্দিন। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মোঃ জুলফিকার আলি মন্টু, সাধারণ সম্পাদক জনাব মোঃ কামাল হোসেন। বেনাপোল পৌর ছাত্রলীগের সকল ছাত্রবৃন্দ ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন এবং বেনাপোল পৌর যুবলীগ এর সভাপতি-সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।





















