১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে তেল বিক্রি করায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা,

হাসান মোর্শেদ, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • প্রকাশ : ০২:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 3

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

হাসান মোর্শেদ, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ক্রেতা ও এক বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পলাশ ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। প্রথমে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দীঘিনালা জোন, পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ক্রেতা রাজন কর্মকারকে ৫ হাজার টাকা এবং পলাশ ফিলিং স্টেশনের মালিক পরিমল নাগকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে বিক্রির জন্য রাখা প্রায় ৯০ লিটার অকটেন জব্দ করা হয়। অভিযুক্ত রাজন কর্মকার অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে তেল ক্রয়ের বিষয়টি স্বীকার করেন।

জরিমানা কার্যক্রম পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

অবৈধভাবে তেল বিক্রি করায় ক্রেতা-বিক্রেতাকে জরিমানা,

প্রকাশ : ০২:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬