১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ ভবনে পরিণত চিকিৎসা সেবা বন্ধ, সন্ধ্যার পর মাদকের আড্ডা।

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 3

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ০৯নং বালিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে অবস্থিত ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকটি (স্বাস্থ্যকেন্দ্র) দীর্ঘদিন ধরে অবহেলা ও তদারকির অভাবে কার্যক্রম অচল হয়ে পড়েছে। জনসাধারণের অভিযোগ, জরাজীর্ণ ভবনটি শুধু দাঁড়িয়ে থাকলেও সেখানে নিয়মিত কোনো চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহ কিংবা স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নেই।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্র’টি খোলা থাকার কথা থাকলেও অধিকাংশ সময় তা বন্ধ থাকে। নিয়মিত কোনো ডাক্তার বা সেবিকা উপস্থিত না থাকায় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে দূরের হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিতে হয়।

জনসাধারণের আরও অভিযোগ, সন্ধ্যা নামলেই ক্লিনিক চত্বরটি অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়। সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ সংঘটিত হচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী। এতে করে এলাকার পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনসাধারণ। তারা দ্রুত ক্লিনিকটি সংস্কার, নিয়মিত চিকিৎসা ও সেবিকা নিয়োগ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ আবারও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে।

Please Share This Post in Your Social Media

স্বাস্থ্য কেন্দ্র জরাজীর্ণ ভবনে পরিণত চিকিৎসা সেবা বন্ধ, সন্ধ্যার পর মাদকের আড্ডা।

প্রকাশ : ০২:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬