বাংলা নববর্ষে বৈশাখী শুভেচ্ছা জানালেন লায়ন সাজ্জাদ হোসেন সোহেল।
- প্রকাশ : ১১:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 4
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
নিজস্ব প্রতিবেদক।
১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন সাজ্জাদ হোসেন সোহেল। তিনি নতুন বছরের আগমনে বাঙালির জীবনে নতুন আনন্দ, আশা ও উচ্ছ্বাসের সঞ্চার হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন দিনে নতুন আনন্দে উচ্ছ্বাসিত হউক বাঙালির প্রাণ।” তিনি আশা প্রকাশ করেন, বাংলা নববর্ষ বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন।
লায়ন সাজ্জাদ হোসেন সোহেল ব্যবসা ও সামাজিক অঙ্গনে সুপরিচিত মুখ। তিনি দি প্যারাডাইস এন্টারপ্রাইজ ও সায়ান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইংলিশ রোড আয়রন অ্যান্ড স্টীল মার্চেন্ট অ্যাসোসিয়েশন (ERISMA) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর সদস্য হিসেবে ব্যবসায়ী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এছাড়াও তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা কর্পোরেট লিডার্স-এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (BLF)-এর আজীবন সদস্য হিসেবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।



















