ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান, ১১ জনকে জরিমানা।
- প্রকাশ : ০১:৫৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 2
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ০৭টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পেট্রোল ক্রয়ে আগত মোটর সাইকেলসমূহের কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় হালনাগাদ বৈধ কাগজপত্রবিহীন যানবাহনগুলোকে জ্বালানি তেল গ্রহণ থেকে বিরত রাখা হয়। পাশাপাশি লাইনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ জন ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে কাগজপত্র যাচাই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বিআরটিএ, রাজবাড়ীর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত। এছাড়া বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুলের নেতৃত্বে একটি পুলিশ টিম আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















