০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর চাটখিলে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / 65
মোজাম্মেল হক,নোয়াখালী
নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে হুমায়ারা (৪) ও আবদুল মাজেদ (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। বুধবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ এবং হাফেজ আহমদের মেয়ে হুমায়রা আক্তার এ করুন মৃত্যুর স্বীকার হয়।স্থানীয়রা জানান, মাজেদ ও হুমায়রা বাড়ির আঙিনায় খেলা করছিল। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে, ঘরের পাশে পুকুরের পানিতে দুজনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন তারা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


























