পৌরসভায় মেয়র হিসেবে আলোচনায় শীর্ষে মাহবুব আলী সোহেল।
- প্রকাশ : ০২:০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 2
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
এম, মাহাবুব আলী সোহেল গোপালগঞ্জ পৌরসভায় মেয়র পদ নিয়ে জনমনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় উঠে এসেছে মাহাবুব আলী সোহেলের নাম, যাকে অনেকেই একজন সম্ভাবনাময় ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে দেখতে চান। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার সক্রিয় উপস্থিতি এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ড ইতোমধ্যে তাকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।
পৌরসভার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, সড়কের দুরবস্থা ও নাগরিক সেবার সীমাবদ্ধতাসহ সকল সমস্যা সমাধানে কার্যকর নেতৃত্বের অভাব অনুভব করছেন বাসিন্দারা। এ প্রেক্ষাপটে মাহবুব আলী সোহেলের মতো উদ্যমী নেতৃত্বকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। তিনি জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণে সব সময়েই আগ্রহী। বিশেষ করে তরুণ সমাজের মাঝে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য।
তরুণদের সম্পৃক্ত করে একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ে তোলার বিষয়ে তিনি ইতোমধ্যে আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানা গেছে। সবমিলিয়ে গোপালগঞ্জ পৌরসভায় নেতৃত্বের পরিবর্তনের আলোচনায় এম. মাহবুব আলী সোহেলের নাম পৌরবাসীর মুখে মুখে। আসছে আগামী পৌরসভা নির্বাচনে ৪ বারের নির্বাচিত কাউন্সিলার ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী সোহেলকে মেয়র হিসেবে দেখতে চায় পৌরবাসী। অনেকে ব্যক্ত করেন, আগামী দিনে তিনি এই প্রত্যাশাকে কতটা বাস্তবে রূপ দিতে পারেন, সেটিই দেখার বিষয়।



















