০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজি সিলিন্ডারের দাম বেরেছে ১২ কেজিতে ২১২ টাকা, নতুন মূল্য ১,৯৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক। 
  • প্রকাশ : ০১:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 2

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

নিজস্ব প্রতিবেদক। 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালিতে সংকট এবং এলপিজি আমদানিতে বাড়তি ব্যয়ের প্রভাবে দেশে আবারও বেড়েছে এলপিজির দাম। নতুন নির্ধারণ অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৯৪০ টাকা।

এর আগে গত ২ এপ্রিল ২০২৬ তারিখে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১,৭২৮ টাকা। সেই হিসাবে মাত্র ১৭ দিনের ব্যবধানে দাম বেড়েছে ২১২ টাকা, যা ভোক্তাদের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে।নতুন এই মূল্য আজ রাত থেকেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এলপিজি বহনকারী জাহাজ চলাচলে বিঘ্ন, বিকল্প পথে আমদানিতে সময় ও জ্বালানি ব্যয় বৃদ্ধি, পাশাপাশি বিমা ও নিরাপত্তা খরচ বাড়ার ফলে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এপ্রিল ২০২৬ মাসের জন্য গড় Saudi CP ধরা হয়েছে প্রতি মেট্রিক টন ৭৮২.৫০ মার্কিন ডলার। এছাড়া জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ডলারের গড় বিনিময় হার ১২২.৯৪ টাকা বিবেচনায় নিয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়।

নতুন দামে, রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য প্রতি কেজি এলপিজির মূল্য (মূসকসহ) নির্ধারণ করা হয়েছে ১৬১.৬৬ টাকা।হঠাৎ এমন মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এলপিজি সিলিন্ডারের দাম বেরেছে ১২ কেজিতে ২১২ টাকা, নতুন মূল্য ১,৯৪০ টাকা

প্রকাশ : ০১:৫১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬