খোলা বাজারে বিক্রি হচ্ছে অবৈধভাবে পেট্রোল, ডিজেল ও অকটেন।
- প্রকাশ : ০১:৪৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 2
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। পেট্রোল ৩০০ টাকা, অকটেন ৩০০ টাকা, ডিজেল ২০০ টাকা। জানা গেছে তারাকান্দা উপজেলার বিভিন্ন হাটবাজারে নানা কৌশলে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। খোলা বাজারে প্লাস্টিক বোতল ও ড্রামে বিক্রি করা আইন লঙ্ঘন কিন্তু আমাদের তারাকান্দা উপজেলায় এধরনের কাজ বেশি দেখা মিলছে।
এগুলো বিক্রির জন্য লাইসেন্স, স্টোরেজ, ট্র্যাঙ্ক নিরাপত্তা বাধ্যতা মূলক কিন্তু খোলা বাজারে তা কিছুই নেই। আমাদের তারাকান্দা উপজেলার বিভিন্ন খোলা হাটবাজারে কিছু অসাধু ব্যক্তি কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অবৈধ ভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করছে। তারা প্লাস্টিক বোতল, ড্রাম/জার ইত্যাদিতে বিক্রি করছে যা অত্যন্ত ঝুকিপূর্ণ। উক্ত স্থানে যেকোনো সময় আগুন লাগা বা বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এছাড়া এধরনের কার্যক্রম আইন পরিপন্থী ও বিপদজনক।
উক্ত খোলা হাট বাজারে অবৈধভাবে পেট্রোল, অকটেন বিক্রি বন্ধে দ্রুত অভিযান পরিচালনা করে বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা একান্ত প্রয়োজন। অপরদিকে পেট্রোল পাম্পের মালিক গণ নানান ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খোলা হাট বাজারে কিছু অসাধু ব্যক্তির জন্য বর্তমান পরিস্থিতি দেখা মিলেছে দীর্ঘলাইনে দাড়িয়ে অনেকে পেট্রোল ও অকটেন নিচ্ছেন। অসাধু ব্যক্তি পেট্রোল ও অকটেন মজুদ করে চওড়া দামে বিক্রি করছেন, অসাধু ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ক্ষমনা করা হলো বিষয়টি খতিয়ে দেখার জন্য।



















