পুকুর থেকে মর্টারশেল উদ্ধার।
- প্রকাশ : ০২:৫২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 1
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
রাসেল রানা বকশীগঞ্জ, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে পুকুর থেকে বোমা সাদৃশ্য একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামের সাদা মিয়ার পুকুর থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।তবে মর্টারশেলটি বর্তমানে পুকুরের পাশেই পুলিশের হেফাজতে রয়েছে।
জানা গেছে, বিকালে সাদা মিয়ার পুকুরে পাড়ে স্থানীয় এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় পুকুরের এক কোনায় থাকা মর্টারশেলটিকে লোহার টুকরো মনে করে কুড়িয়ে আনার সময় স্থানীয়দের চোখে পড়ে। এসময় জং ধরা পুরনো মর্টারশেলটি নিয়ে কৌতুহল সৃষ্টি হলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।
পরে বকশীগঞ্জ থানা পুলিশ কামালপুর গ্রামে ঘটনাস্থলে মর্টারশেলটি হেফাজতে নেন। বর্তমানে বোমা সাদৃশ্য মর্টারশেলটি পুলিশের পাহাড়ায় রয়েছে।ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহারের জন্য মর্টারশেলটি কামালপুরে আনা হয়েছিল। কিন্তু কোন কারণে মর্টারশেলটি অবিস্ফোরিত থেকে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, খবর পেয়ে মর্টার শেলটি পুলিশি পাহাড়ায় রাখা হয়েছে।
এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



















