১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সাতক্ষীরার তালায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক সেবিকার মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / 34
মাসুদ আল কবীর,তালা(সাতক্ষীরা)
তালায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মর্জিনা খাতুন (৫৮) নামে একজন সেবিকা মৃত্যু হয়েছে ।
তিনি সাতক্ষীরা জেলা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ৯ জুলাই মর্জিনা খাতুনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯ টায় তিনি মৃত্যুবরণ করেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।





















