১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নারী কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশ : ০১:৫৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 9

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থবছরের “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসসিপি-রেইনস)” এর আওতায় নারী কৃষকদের জন্য স্বাস্থ্য, পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ প্রণালী বিষয়ক অর্ধদিবসীয় প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াকান্দি, রাজবাড়ী।প্রশিক্ষণে ৩০ জন নারী কৃষকদের স্বাস্থ্য সচেতনতা, সুষম পুষ্টি, নিরাপদ খাদ্য গ্রহণ, পারিবারিক পুষ্টি ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও কৃষিকাজের পাশাপাশি নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টির গুরুত্ব তুলে ধরা হয়।প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী রাহাত ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহিনা আক্তার পপি এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন সরদার প্রমুখ।

বক্তারা বলেন, নারী কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পেলে কৃষি উৎপাদনের পাশাপাশি পারিবারিক স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থারও উন্নয়ন সম্ভব হবে। এ ধরনের প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল ও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নারী কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রকাশ : ০১:৫৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬