১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গম শীলছড়িতে বিজিবির জনসচেতনতামূলক সভা, শতাধিক পরিবার পেল চিকিৎসাসেব

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:৪৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 6

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম শীলছড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিজিবির শীলছড়ি বিওপিতে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি। তিনি বলেন, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবি নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে প্রায় শতাধিক পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা দেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুন। দুর্গম এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

দুর্গম শীলছড়িতে বিজিবির জনসচেতনতামূলক সভা, শতাধিক পরিবার পেল চিকিৎসাসেব

প্রকাশ : ০১:৪৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬