১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত।

জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০২:১৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 6

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ টি উন্মুক্ত জলাশয়ে ৬০০ কেজি শিং, ট্যাংরা ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার কাজিরবাজার মৎস্য অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচি উদ্‌বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস, এম জিলানী।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা মা. কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলি দাড়ীয়া, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম, সলেমান শেখ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, মৎস্যচাষি ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্ত শেষে এমপি এস এম জিলানী বলেন, বর্তমান সরকার দেশীয় মাছ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য দেশের সকল খাল খননের উদ্যোগ নিয়েছে। অনেক সরকারি খাল বেদখল রয়েছে। খালগুলো সঠিকভাবে খনন করতে পারলে ৮০ ভাগ খাল দখলমুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

কোটালীপাড়ায় দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত।

প্রকাশ : ০২:১৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬