১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার জুয়েলের মৃত্যু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / 82
আবুল কালাম,,বিশেষ প্রতিনিধি
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। হাসপাতালে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন কুলাউড়ার যুবক জুয়েল।
নিহত জুয়েল আহম্মদ (৩৫) এর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায়। তার পিতার নাম আব্দুর রহিম। নিহত জুয়েল আহম্মদ সিলেটভিউ২৪ডটকম-এর কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীনের জামাতা।
মৃত্যুর খবর নিশ্চিত করে কাতার প্রবাসী নিহতের চাচা রাজা মিয়া ও ছোট ভাই উজ্জ্বল আহম্মেদ জানান- চলতি মাসের গত ৬ আগস্ট কাতারের আল-খোর মোজাম্মাহ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জুয়েল। আহত অবস্থায় তাকে স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৯ আগস্ট) বিকাল ৩টায় তাঁর মৃত্যু হয়।
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) রবিউল ইসলাম বলেন, কাতারের সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দেশে স্বজনদের কাছে পাঠানো হবে।
এদিকে জুয়েল এর মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

কাতারে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার জুয়েলের মৃত্যু

প্রকাশ : ০৪:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০