০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০১:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 3

মোঃ হেলাল উদ্দিন সরকার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনে মাননীয় জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা ও বলিষ্ঠ দাবির প্রেক্ষিতে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নত করার সিদ্ধান্ত গৃহীত হয়। ​

স্বাস্থ্যসেবায় যুক্ত হতে যাওয়া নতুন সুবিধাসমূহ আধুনিক অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক ও উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন, নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) স্থাপন, চিকিৎসক ও জনবল সংকট নিরসনে নতুন নিয়োগ প্রক্রিয়া। গত ২৪ ফেব্রুয়ারি পরিদর্শনকালীন প্রতিশ্রুতি এবং ২৬ এপ্রিল জাতীয় সংসদে মাননীয় এমপির জোরালো দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জনাব সরদার মো. সাখাওয়াত হোসেন এই সুখবরটি নিশ্চিত করেছেন।

প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে গণপূর্ত বিভাগকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ফুলপুর-তারাকান্দাবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ এবং বর্তমান সরকারকে ময়মনসিংহ ২ আসনের ভোটারগণ গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশ : ০১:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬