১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাগেরহাটের মোংলায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / 41
ইলিয়াস সরদার,বাগেরহাট
বাগেরহাটের মোংলায় করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে নৌবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসনকে সহযোগীতা করতে সোমবার দুপুরে থেকে নৌ বাহিনীর একটি কন্টিনজেন্ট দল পৃথক অভিযান পরিচালনা করে। অপরদিকে মাস্ক না পরে রাস্তায় চলাফেরা করায় প্রায় অর্ধশতাধিকের বেশী পথচারীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার নয়ন কুমার রাজবংশী (ভুমি) জানান, মোংলা সমুদ্র বন্দর, উপজেলার ইউনিয়ন ও পৌর শহরের জনগণকে সচেতন করতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য অনেকদিন আগে থেকেই নৌবাহিনীর কার্যক্রম চলছে। সোমবার দুপুরে মোংলা মেইন রোড, বাজার রোডসহ শহরের বিভিন্ন এলাকায় তারা টহল দিচ্ছিল। এসময় দুপুর থেকে মোংলা শহর ও বাজার এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান না করায় অর্ধশতজনকে ৫শ থেকে ২০০ টাকা পর্যন্ত অর্থদন্ড প্রদান করেন।





















