০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সটাইল রং মিশ্রিত বুটের ডাল জব্দ, কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০২:৫৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 4

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীতে খাদ্যপণ্যে টেক্সটাইল রং ব্যবহারের অভিযোগে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ ও ধ্বংস করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার দায়ে কারখানাটির উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে অভিযোগের ভিত্তিতে রাজবাড়ীর অন্তর মোড় এলাকায় অবস্থিত মায়ের দোয়া ফুড প্রোডাক্ট কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে কারখানায় লাল রঙের টেক্সটাইল রং পাওয়া যায়। সংশ্লিষ্ট উৎপাদনকারী ওই রং বুটের ডালে ব্যবহার করার বিষয়টি স্বীকার করেন।
এ সময় কারখানায় নানা ধরনের স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্রও দেখা যায়। প্রতিষ্ঠানটিতে ময়লা ও পিঁপড়াযুক্ত গুড় সংরক্ষণ, কালো ও পোড়াতেলে বুটের ডাল ভাজা, চিপসে মসলা মাখানোর স্থান অস্বাস্থ্যকর অবস্থায় রাখা, কাঁচামাল ও উৎপাদিত পণ্য সরাসরি মেঝেতে সংরক্ষণ এবং মিক্সার ও রোলিং মেশিন অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়।

অভিযানকালে টেক্সটাইল রং মিশ্রিত আনুমানিক ১২০ কেজি ভাজা বুটের ডাল এবং ৫০০ গ্রাম লাল টেক্সটাইল রং জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এ সময় কারখানা কর্তৃপক্ষকে কাঁচামাল ও উৎপাদিত পণ্য ন্যূনতম ৬ ইঞ্চি উঁচু পাটাতনের ওপর সংরক্ষণ, মসলা মাখানোর জন্য স্টেইনলেস স্টিলের স্থাপনা নির্মাণ, টেক্সটাইল রং ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ, মিক্সার ও রোলিং মেশিন নিয়মিত পরিষ্কার রাখা এবং কারখানার সামগ্রিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, কারখানার পরিবেশ শিশু খাদ্য উৎপাদনের উপযোগী না হওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ ও স্বাস্থ্যবিধির উন্নয়ন ঘটানোর পর নিরাপদ খাদ্য অফিসার, রাজবাড়ীর অনুমতি সাপেক্ষে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করা যাবে।

এ ঘটনায় জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

টেক্সটাইল রং মিশ্রিত বুটের ডাল জব্দ, কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ

প্রকাশ : ০২:৫৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬