০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০৩:০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 4

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ১৩ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর নতুন পাড়া এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোঃ রিপন (৪০) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেহ থেকে ১৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আটক রিপন একই এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ০৩:০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬